চাইনিজ রেস্তোরাঁয় গেলে চিকেন চিলি অথবা চিলি বিফ প্রায় সব মানুষই অর্ডার করে থাকেন। ফ্রাইড রাইসের সাথে চিকেন চিলি অথবা চিলি বিফ খেতে বেশ ভালই লাগে। হয়তো আপনার গরুর মাংসে অ্যালার্জি অথবা মুরগি মাংস আপনি পছন্দ করেন না, তখন কী করবেন? মজাদার এই খাবারটি কি তাহলে খাওয়া বন্ধ থাকবে? একদমই না। মজাদার এই খাবারটি আপনি রান্না করে ফেলুন আলু দিয়ে। কীভাবে? জেনে নিন তাহলে রেসিপিটি।
মজাদার চাইনিজ চিলি পটেটো রেসিপি
উপকরণ:
আলু
লবণ
কর্ণ ফ্লাওয়ার
তেল
রসুন
কাঁচা মরিচ
আদা রসুনের পেস্ট
পেঁয়াজের রিঙ
ক্যাপসিকাম
মরিচের গুঁড়ো
সয়াসস
চিনি
ভিনেগার
চিলি সস
প্রণালী:
১। আলু কিছুটা মোটা করে কাটুন। তারপর এটি ভাল করে ধুয়ে লবণ এবং কর্ণ ফ্লাওয়ার দিয়ে ভাল করে মেশান।
২। একটি প্যানে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে আসলে এতে আলুগুলো দিয়ে ভাজুন। বাদামী রং হয়ে আসলে নামিয়ে ফেলুন।
৩। আরেকটি প্যানে তেলে রসুন কুচি, কাঁচা মরিচ, পেঁয়াজের রিঙ, ক্যাপসিকাম কুচি দিয়ে ভাজুন।
৪। এরসাথে মরিচের গুঁড়ো, সয়াসস, চিনি, ভিনেগার, লবণ এবং চিলি সস দিয়ে নাড়ুন।
৫। এবার এতে ভাজা আলুগুলো দিয়ে দিন। কিছুক্ষণ নাড়ুন।
৬। ব্যস তৈরি হয়ে গেল মজাদার চিলি পটেটো।
৭। ফ্রাইড রাইস অথবা পোলাও এর সাথে পরিবেশন করুন চিলি পটেটো।
বাঙ্গি বা ফুটি অনেকেই অপছন্দ করেন। কারণ এটি খেতে খুব বেশি সুস্বাদু নয়। কিন্তু বাঙ্গির রয়েছে অনেক পুষ্টিগুন। আমাদের দেহের সুরক্ষায় বাঙ্গি অত্যন্ত উপকারি একটি ফল। স্বাদের কারণে অনেকে এই ফলটি থেকে দূরে থাকেন বলে এই ফলের গুন সম্পর্কে অনেকেই অজ্ঞাত। বাঙ্গির যেমন স্বাস্থ্যগুণ রয়েছে তেমনই রয়েছে বেশ সৌন্দর্যগুণ। রূপচর্চায় বেশ প্রাচীনকাল থেকেই বাঙ্গি ব্যবহার হয়ে আসছে। চলুন তবে দেখে নেয়া যাক বাঙ্গির সৌন্দর্য ।
ত্বকে বয়সের ছাপ প্রতিরোধ করে
বাঙ্গি ত্বকে বয়সের ছাপ প্রতিরোধ করতে সাহায্য করে। ত্বক কুচকে যাওয়া এবং ফ্রি র্যা ডিক্যাল থেকে রক্ষা করতে বাঙ্গির তুলনা নেই। এটি ত্বকের নষ্ট হয়ে যাওয়া কোষ ঠিক করতে সাহায্য করে। বাঙ্গির প্রোটিন কম্পাউন্ড ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে ত্বককে করে তোলে সুন্দর।
বাঙ্গি থেঁতো করে নিয়ে মধুর সাথে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। নিয়মিত ব্যবহারে পাবেন উজ্জ্বল সুন্দর ত্বক।
ত্বকের ব্রণ, একজিমা সমস্যা দূর করে
ত্বকের ব্রনের সমস্যা কিংবা একজিমা সমসসায় যারা ভুগে থাকেন তাদের জন্য বাঙ্গি অনেক বেশি উপকারী। প্রতিদিন ১ গ্লাস বাঙ্গির শরবত ত্বককে ভেতর থেকে সাস্থ্যবান করে তুলতে সাহায্য করে। এতে করে ত্বকের ব্রনের সমস্যা এবং অন্যান্য সমস্যা দূর হয়।
বাঙ্গি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটি পাতলা কাপড়ে ছেঁকে রসটুকু বের করে নিন। এই রস আপনি লোশনের মতো ব্যবহার করতে পারেন। এতে করে ব্রণ এবং একজিমার সমস্যা থেকে রক্ষা পাবেন।
চুল পড়া রোধ করে
ভিটামিন বি এর একটি গুরুত্বপূর্ণ উপাদান ‘ইন্সনিটোল’ যা আমাদের নতুন করে চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া প্রতিরোধ করে। এই উপাদানটি বাঙ্গিতে প্রচুর পরিমাণে রয়েছে। নিয়মিত বাঙ্গি খেলে চুল হয় স্বাস্থ্যউজ্জ্বল ও সুন্দর।
বাঙ্গি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর এটি শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনারের মতো ব্যবহার করুন। এতে চুলের নানা সমস্যা থেকে রেহাই পাবেন।
আদা আমাদের অতি পরিচিত একটি মশলার নাম। আদাকে মশলাই বলা চলে। আদা আমরা খাবারের স্বাদ বাড়ানোর জন্যই বিশেষভাবে ব্যবহার করে থাকি। আদা কুচি বা আদা বাটা খাবারের স্বাদ বাড়ায়। আদা খাবারে স্বাদ বাড়ানোর পাশাপাশি আমাদের দেহের সুস্থতার জন্য বিশেষভাবে উপযোগী। আদা পেটের যে কোনও সমস্যা, সর্দি কাশি নিরাময়ে বেশ সহায়তা করে। কিন্তু আপনি জানেন কি, এতো সব কিছুর পাশাপাশি আদার রয়েছে বেশ কিছু সৌন্দর্য উপকারিতা? অনেকেই এই ব্যাপারটি সম্পর্কে অবগত নন। চলুন তবে দেখে নেয়া যাক চেনা আদার অচেনা কিছু সৌন্দর্য উপকারিতা।
বয়সের ছাপ প্রতিরোধে আদা
আদার মধ্যে অ্যান্টিএইজিং উপাদান রয়েছে যা ত্বকে বয়সের ছাপ ফেলতে বাধা প্রদান করে। এছারা আদার অ্যান্টিঅক্সিডেন্ট দেহের টক্সিন দূর করে এবং দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি করার মাধ্যমে ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে ও ত্বকের সতেজ ভাব ধরে রাখে। তাই প্রতিদিন সামান্য আদা কাচা চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। চেহারায় বহুকাল বলিরেখা পড়বে না।
ত্বকের পোড়া অংশ নিরাময়ে আদা
মাঝে মধ্যেই কাজ করতে গিয়ে যে কেউ পুড়িয়ে ফেলতে পারেন হাত বা পায়ের বা দেহের যে কোনো অংশের ত্বক। ত্বকের এই পুড়ে যাওয়া নিরাময় করতে আদা বেশ সহায়ক। তাজা আদার রস পোড়া অংশে দিয়ে রাখুন। দেখবেন দ্রুত সেরে উঠবে। এছাড়া ত্বকের পোড়া অংশের দাগও দ্রুত চলে যাবে।
উজ্জ্বল ত্বকের জন্য আদা
প্রতিদিন খানিকটা আদা কেটে নিয়ে ত্বকে ভালো করে ঘষুন। সারাদিন শেসে বাসায় ফিরে খানিকটা আদা কেটে হাত, গলা ও মুখে ঘষুন। দেখবেন ত্বকের উপরিভাগের উজ্জ্বলতা অনেক বেশি বৃদ্ধি পাবে। এতে করে ত্বকের দাগও চলে যাবে।
চুল পড়া প্রতিরোধ ও নতুন চুল জন্মাতে আদা
আদার অ্যান্টি অক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে তোলে। গোসলের ২৫-৩০ মিনিট আগে তাজা আদার রস পুরো চুলে তেলের মতো করে লাগিয়ে নিন। মাথার ত্বকে চুলের গোড়ার দিকে লাগাবেন। সপ্তাহে ২/৩ বার ব্যবহারে চুল পড়া ৭৫% পর্যন্ত কমে যাবে। আদার রস মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, এতে নতুন করে চুল জন্মায় ও চুল হয় স্বাস্থ্যউজ্জ্বল।
চুলের আগা ফাটা ও রুক্ষতা দূর করতে আদা
আদার তেল শ্যাম্পুর সাথে মিশিয়ে নিয়ে তা দিয়ে চুল ধুলে চুলের আগা ফাটা এবং রুক্ষতা একেবারে দূর হয়ে যায়। এটি চুলের প্রাকৃতিক ময়েসচারাইজারের মতো কাজ করে। আদার তেল মার্কেটে না পেলে ঘরেই বানিয়ে নিতে পারেন খুব সহজে। ১ কাপ অলিভ অয়েলে বড় একটি আদার খণ্ড কুঁচি করে দিয়ে তেল গরম করুন। ফুটতে দেবেন না তেল। গরম হলে নামিয়ে নিন। এভাবে ৪/৫ বার করে তেল ঠাণ্ডা করে আদা তেল থেকে ছেঁকে নিয়ে তৈরি করে ফেলুন আদার তেল।
ফ্যাশনে বা স্টাইলে রঙ অনেক জরুরি বিষয়। তাই আমাদের হাল ফ্যাশনে কি ধরণের পোশাক পরছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল পোশাকের রঙ। একজন ব্যক্তি ফ্যাশনের ক্ষেত্রে কতটা সচেতন তা কিন্তু তার পোশাকের রঙের উপরেই নির্ভর করে। আপনার ব্যক্তিত্ব বহন করে আপনার পোশাকের রঙ। তাই জেনে নিন কোন অনুষ্ঠানে কি রঙের জামা আপনাকে বেশি মানাবে।
কেন পোশাকের রঙয়ের কথা মাথায় রাখবেন
১. ফ্যামিলি পার্টিতে একটু তুলনামূলক উজ্জ্বল রঙের পোশাকই আপনাকে বেশি ভাল মানাবে। গ্রীষ্ম কালে রাতে অনুষ্ঠান থাকলে হালকা রঙের পোশাক আপনারে বেশি ভাল মানাবে। এক্ষেত্রে হালকা মেরুণ, গাঢ় আকাশী, ম্যাজেন্ডা, সিলভার, বটল গ্রিন, ডিপ পিঙ্ক রঙের পোশাক এক্ষেত্রে পরতে পারেন।
২. বাইরে বেড়াতে গেলে সাধারণত সেখানে অবশ্যই বেশ কিছুদিন কাটাবেন। তাই এক্ষেত্রে একেবারে হালকা রঙের পোষাকই সবচেয়ে উপযোগী। এছাড়াও বাইরে ঘুরতে বেড়িয়ে যদি হালকা রঙের পোশাক পরেন তবে এতে আপনাকে অনেক সতেজ ও প্রাণবন্ত বলে মনে হবে।
৩. অফিস যাওয়া মানেই যাতায়ের ঝক্কি। তাই এক্ষেত্রেও হালকা রঙের পোশাকই ভাল। কারণ গরম আবহাওয়া আপনাকে বিধ্বস্ত করে তুলতে পারে৷ সেক্ষেত্রে সাদা, আকাশী, ঘিরে, হালকা গোলাপী, ইত্যাদি রঙকে বেশি প্রাধান্য দিন৷ অফিসে ফরমাল পোশাক পরতে হলেও সেক্ষেত্রেও এই রংগুলো হতে পারে আইডিয়াল।
৪. কলেজ ক্যামপাস মানেই ছাত্র ছাত্রীদের ফরমাল পোশাক পরতে হয়। অধিকাংশ ক্ষেত্রেই ক্যাম্পাসে সময় থাকে সকাল থেকে দুপুর পর্যন্ত। তাই হালকা রঙের পোশাক পরলে এক্ষত্রে আপনাকে যেমন মানাবে তেমনই আপনি আরামও বোধ করবেন। এক্ষেত্রে হালকা সবুজ,সাদা, ছাই, গোলাপী, ঘিরে রঙের পোশাক পড়তে পারেন৷ হালকা রঙের পোশাক পরলে গরম আবহাওয়া হলেও আপনার গরমে অস্বস্তি কম অনুভব হবে।
৫. তরুণ প্রজন্মের কাছে আড্ডা মারা মানেই একটি উৎসবের মত। কিন্তু আড্ডা মূলত সন্ধ্যাবেলাতেই জমে। তাই সেক্ষেত্রে একটু উজ্জ্বল রঙের পোশাক পরা যেতেই পারে। তবে সাদা বা ক্রিম রঙও হতে পারে আইডিয়াল। এছাড়াও তুতে, হলুদ, হালকা সবুজ, বাদামী রঙের পোশাক বেশ ভাল মানায়।
অন্যান্য টিপস:
১. গায়ের রং, উচ্চতা ও ওজনের সঙ্গে মানানসই পোশাক পরুন।
২. অনেকের থাই মোটা হতে পারে সেক্ষেত্রে টাইট সেলোয়ার না পরে পাতিয়ালা ব্যবহার করতে পারেন৷ লেগিংস এড়িয়ে চলতে পারেন।
৩. যাদের হাত মোটা তারা হাতা লং বা থ্রি কোয়ার্টার স্লিভ জামা পড়ুন। স্লিভ লেস বা ছোট হাতা একেবারেই পরবেন না।
৪. আপনার শরীরের গড়ন মোটা হলে শাড়িতে কুঁচি কম দিয়ে আঁচল বড় রাখুন। চেহারা স্লিম হলে শাড়িতে সরু করে অনেকগুলো কুঁচি দিয়ে পরুন।
৫. যারা মোটা তারা ব্লাউজের ক্ষেত্রে ছোট প্রিন্ট বা স্ট্রেট চেক কাটের থ্রি-কোয়ার্টার ব্লাউজ পরুন।
৬. যাদের কাঁধ চওড়া তারা ব্লাউজ বা চুড়িদারে ভি শেপের গলা দিতে পারেন। এতে আপনাকে বেশি মোটা বলে মনে হবে না।
নেইলপলিশ না দিলে যেন স্টাইলটাই সম্পূর্ণ হয় না। তাই আমরা অনেকেই বাসা থেকে বের হওয়ার আগে দেখে নেই নখের এই রংগুলো ঠিকঠাক আছে কিনা! পোশাকের সাথে মিলিয়ে নেইলপলিশ কিনি। অনেকে আবার পাঁচ নখে পাঁচ রং দেন!
নেইলপলিশের ব্র্যান্ড, রঙের পছন্দ, নেইল আর্ট সব যেন আমাদের উৎসবের অংগ, সাজের অনুসংগ। এমনকি ব্যাক্তিত্বের প্রকাশ। কিন্তু নেইলপলিশ কি স্বাস্থ্যের জন্য ভাল? নখে দিনের পর দিন যে ক্যামিক্যাল আমরা ব্যবহার করে চলেছি তা কি আমাদের ত্বকের ক্ষতি করছে কোন কারণে? আর আমরা তো শুধু ওই রং টুকুই দেই না। নেইলপলিশ দিলে হাত-পা যাতে সুন্দর লাগে সেজন্য আগে থেকেই মেনিকিওর পেডিকিওর করি। এজন্য যা যা ব্যবহার করি সেগুলি কি ত্বকের জন্য ক্ষতিকর?
ক্যান্সারের ঝুঁকি বাড়ায় নেইলপলিশের ‘টক্সিক ট্রিও’
বিজ্ঞানীরা বলছেন, হাত-পায়ের যত্নে ব্যবহার করা বিউটি প্রডাক্টগুলো ত্বকের জন্য ভাল নয় মোটেও। এগুলোতে থাকা টক্সিক রাসায়নিকগুলো সিরিয়াস স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। ক্যালিফোর্নিয়ার ক্যান্সার প্রিভেনশন ইন্সটিটিউট এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ডা. থিউ কচ বলেন এই ক্যামিকেলগুলো নারীর উর্বরতার সমস্যা থেকে শুরু করে ক্যান্সারের কারণও হতে পারে!
নেইল কেয়ার পণ্যগুলো ক্ষারীয় এবং বিভিন্নরকম ক্ষতিকর উপাদানে সমৃদ্ধ থাকে। এগুলো কোনটাই আমাদের ত্বকের সাথে মানিয়ে নিতে পারে না। এর অপকারিতাগুলো আমরা সাথে সাথেই দেখতে পাই না। কিন্তু দীর্ঘমেয়াদে এগুলো বয়ে আনতে পারে জীবনের ঝুঁকি।
গবেষণায় দেখা গেছে, নেইলপলিশে থাকে টলুইন , ফর্মালডিহাইড এবং dibutyl phthalate। এগুলো সবই টক্সিক রাসায়নিক পদার্থ যা আমাদের ত্বকের সংপর্শে আসা উচিৎ নয়।
টলুইন হল এক প্রকারের সলভেন্ট যা নখের উপর একপ্রকার আবরণ তৈরি করে এবং নেইলপলিশের রং ঠিক রাখে। আপনি জানলে অবাক হবেন যে, গবেষণায় দেখা গেছে, এই রাসায়নিক আপনার কেন্দ্রীয় নার্ভাস সিস্টেমে ক্ষতিকর প্রভাব ফেলে এবং গর্ভধারণে ঝুঁকির সৃষ্টি করে।
এই সলভেন্ট আসলে পেট্রলকে ঠিক রাখতে ব্যবহার করা হয়। ফর্মালডেহাইড ব্যবহার করা হয় নখ শক্ত করার জন্য এবং অন্যান্য নখের যত্নে। অথচ এটি একটি কারসিনোজেন। যার ডাক নাম বলা যায় ‘টক্সিক’, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
রাসায়নিক টলুইন, ফর্মালডিহাইড এবং ডিবুটিল ফটালেট যে কোন নেইল কেয়ার পণ্যে থাকবেই। এই ৩ টক্সিক ট্রিও এর সাথে আরও অনেক রাসায়নিক নিত্য যোগ হচ্ছে।
সবচেয়ে ক্ষতির সম্মুখীন হন যারা বিউটি পার্লারগুলোতে এই রাসায়নিকগুলো নিয়ে কাজ করেন। কারণ তাদেরকে ক্রমাগত এগুলো হাতে নিতে হয়। অসংখ্য মানুষকে তারা রোজ নেইল কেয়ার সেবা প্রদাণ করেন। এইসন রাসায়নিকের প্রভাবে ধীরে ধীরে অসুস্থ হতে থাকেন তারা। তাদের ত্বকের ক্ষতি হয়, চোখে সমস্যা হয় এবং বিভিন্ন এলার্জিজনিত সমস্যা হয়।
ডা. কচ এর গবেষণা অনুযায়ী এই রাসায়নিকগুলো মনোযোগের সমস্যা, স্মৃতি শক্তি হ্রাস করা সহ অন্যান্য নিউরোলজিকাল সমস্যার জন্যও দায়ী।
নিজেকে সুন্দর হিসেবে তুলে ধরতে চাই আমরা সবাই। মানুষ মাত্রই নিজেকে আরও সুচারু রূপে তুলে ধরতে চায়, প্রশংসা পেতে চায়। কিন্তু নিজের স্বাস্থ্যের চেয়ে জরুরী নয় কিছুই। যতই ভাল ব্রান্ডের পণ্য হোক না কেন নেইলপলিশে টক্সিক ট্রিও থাকবেই। তাই সবসময় নেইলপলিশ ব্যবহার বন্ধ করুন। ব্যবহার করুন, কিন্তু কোন বিশেষ অকেশনে। আর নিজের হাত-পায়ের যত্নে আর পার্লারের ভরসা নয়। ভেষজ উপায় গ্রহণ করুন ঘরেই।
চুলের যত্নে নানা রকম হেয়ার প্যাক ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে মেহেদি প্যাক অন্যতম। এটি চুল পড়া রোধ করে প্রাকৃতিকভাবে চুল কালার করে থাকে। আরও একটি উপাদান আছে যা চুল নরম-কোমল করে, খুশকি রোধ করে চুলকে মজবুত করে তোলে। তা হল টক দই। অনেকেই জানেন চুলের খুশকি দূর করার জন্য টক দই বেশ কার্যকর। শুধু খুশকি দূর করা নয় চুলের আরও অনেক সমস্যা সমাধান করে দিতে পারে টক দই-এর হেয়ার প্যাক।
চুলের সমস্যা দূর করতে টক দইয়ের হেয়ার প্যাক
১। চুল নরম কোমল করতে
টক দই, নারকেল তেল এবং অ্যালোভেরা জেল ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি চুলে ব্যবহার করুন। ১৫ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। প্রাণহীন, নির্জীব, রুক্ষ চুলকে নরম, কোমল, এবং ময়োশ্চারাইজ করে তুলবে এই প্যাকটি। নিয়মিত ব্যবহারে এই প্যাকটি চুলের রুক্ষতা দ্রুত দূর করে দেবে।
২। চুল পড়া রোধ
১/৪ কাপ মেথি গুঁড়োর তার সাথে ১ কাপ টক দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। মাথার তালুসহ সম্পূর্ণ চুলে এই প্যাকটি ব্যবহার করুন। ২ ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। এটি সপ্তাহে এক বার ব্যবহার করুন। এই প্যাকটি চুল পড়া রোধ করতে সাহায্য করে।
৩। রুক্ষতা দূর করতে
টকদই, বাদাম তেল এবং একটি ডিম ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি চুলের গোড়া থেকে সম্পূর্ণ চুলে ভাল করে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর চুল শ্যাম্পু করে ফেলুন। ডিমের পুষ্টি এবং তেলে চুলের রুক্ষতা দূর করে দিয়ে চুল স্লিকি করে তোলে।
৪। খুশকি দূর করতে
মাথার তালুর রুক্ষতা, খুশকি দূর করতে এই প্যাকটি বেশ কার্যকর। তিন টেবিল চামচ অলিভ অয়েল টক দইয়ের সাথে ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এটি মাথার তালুতে ১০ মিনিট চক্রাকারে ম্যাসাজ করে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে দুই বার ব্যবহার করুন।
ত্বকের রঙ যেমনই হোক না কেন ত্বক যদি পরিষ্কার থাকে তাহলেই আসল সৌন্দর্য ফুটে উঠে। রঙ ফর্সাকারী কেমিক্যাল যুক্ত ক্রিম, ফেসওয়াশ, মাস্ক ব্যবহার করে যদি শুধু ত্বকের রঙ ফর্সা করতে গিয়ে ত্বকে ব্রণের দাগ বা ছোপ ছোপ দাগ করে ফেলেন তাহলে কি তা দেখতে ভালো দেখাবে? মোটেই নয়। তাই রঙ ফর্সাকারী নয় বরং ত্বকের দাগ দূর করার দিকে নজর দিন।
আজকে জেনে নিন ব্রণের দাগ, রোদে পোড়া দাগ বা অন্যান্য সমস্যায় ত্বকে দাগ পড়ার যন্ত্রণা থেকে মুক্ত থাকার ঘরোয়া গোপন ৩ টি কৌশল।
১) টমেটো ও বেসনের মাস্ক
বেসন ত্বকের দাগ দূর করতে অনেক আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এবং পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ত্বকের নানা ধরণের দাগ দূর করতে এর জুড়ি নেই।
– ২ টেবিল চামচ বেসনের সাথে প্রয়োজন মতো টমেটো রস মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।
– এরপর এই পেস্টটি মুখ, ঘাড় ও গলায় ভালো করে লাগিয়ে নিন।
– ১৫ মিনিট পর পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
– সপ্তাহে ২ বার ব্যবহার করবেন এই মাস্কটি।
২) শসা ও লেবুর রসের মাস্ক
লেবুর রসের ব্লিচিং এজেন্ট ত্বকের দাগ ফিকে হয়ে আসতে সহায়তা করে এবং শসা প্রাকৃতিক ময়েসচারাইজার হিসেবে ত্বকের যত্ন নেয়।
– ৩ টেবিল চামচ শসা ও ৩ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মিশ্রন তৈরি করে নিন।
– এই মিশ্রণটি মুখ, ঘাড় ও গলায় লাগিয়ে রাখুন ১৫ মিনিট।
– এরপর সাধারণ পানি দিয়ে ধুয়ে নিন। এই মাস্কটি প্রতিদিনই ব্যবহার করতে পারবেন।
৩) দুধ, মধু ও লেবুর রসের মাস্ক
প্রাচীনকাল থেকেই দুধ ও মধু রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে। পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন উপাদান বলে এর কদর রয়েছে বেশ।
– ১ টেবিল চামচ দুধ, ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন ভালো করে।
– এরপর মুখ, ঘাড় ও গলায় লাগিয়ে রাখুন মাত্র ১০ মিনিট।
– পানি দিয়ে ধুয়ে নিন ভালো করে এবং তোয়ালে আলতো চেপে মুখ শুকিয়ে ফেলুন।
– সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করলে ভালো ফল পাবেন।