Friday, 26 August 2016

মজাদার চাইনিজ চিলি পটেটো রেসিপি

চাইনিজ রেস্তোরাঁয় গেলে চিকেন চিলি অথবা চিলি বিফ প্রায় সব মানুষই অর্ডার করে থাকেন। ফ্রাইড রাইসের সাথে চিকেন চিলি অথবা চিলি বিফ খেতে বেশ ভালই লাগে। হয়তো আপনার গরুর মাংসে অ্যালার্জি অথবা মুরগি মাংস আপনি পছন্দ করেন না, তখন কী করবেন? মজাদার এই খাবারটি কি তাহলে খাওয়া বন্ধ থাকবে? একদমই না। মজাদার এই খাবারটি আপনি রান্না করে ফেলুন আলু দিয়ে। কীভাবে? জেনে নিন তাহলে রেসিপিটি।

মজাদার চাইনিজ চিলি পটেটো রেসিপি

উপকরণ:

আলু

লবণ

কর্ণ ফ্লাওয়ার

তেল

রসুন

কাঁচা মরিচ

আদা রসুনের পেস্ট

পেঁয়াজের রিঙ

ক্যাপসিকাম

মরিচের গুঁড়ো

সয়াসস

চিনি

ভিনেগার

চিলি সস

প্রণালী:

১। আলু কিছুটা মোটা করে কাটুন। তারপর এটি ভাল করে ধুয়ে লবণ এবং কর্ণ ফ্লাওয়ার দিয়ে ভাল করে মেশান।

২। একটি প্যানে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে আসলে এতে আলুগুলো দিয়ে ভাজুন। বাদামী রং হয়ে আসলে নামিয়ে ফেলুন।

৩। আরেকটি প্যানে তেলে রসুন কুচি, কাঁচা মরিচ, পেঁয়াজের রিঙ, ক্যাপসিকাম কুচি দিয়ে ভাজুন।

৪। এরসাথে মরিচের গুঁড়ো, সয়াসস, চিনি, ভিনেগার, লবণ এবং চিলি সস দিয়ে নাড়ুন।

৫। এবার এতে ভাজা আলুগুলো দিয়ে দিন। কিছুক্ষণ নাড়ুন।

৬। ব্যস তৈরি হয়ে গেল মজাদার চিলি পটেটো।

৭। ফ্রাইড রাইস অথবা পোলাও এর সাথে পরিবেশন করুন চিলি পটেটো।

ত্বক ও চুলের যত্নে বাঙ্গির উপকারিতা

বাঙ্গি বা ফুটি অনেকেই অপছন্দ করেন। কারণ এটি খেতে খুব বেশি সুস্বাদু নয়। কিন্তু বাঙ্গির রয়েছে অনেক পুষ্টিগুন। আমাদের দেহের সুরক্ষায় বাঙ্গি অত্যন্ত উপকারি একটি ফল। স্বাদের কারণে অনেকে এই ফলটি থেকে দূরে থাকেন বলে এই ফলের গুন সম্পর্কে অনেকেই অজ্ঞাত। বাঙ্গির যেমন স্বাস্থ্যগুণ রয়েছে তেমনই রয়েছে বেশ সৌন্দর্যগুণ। রূপচর্চায় বেশ প্রাচীনকাল থেকেই বাঙ্গি ব্যবহার হয়ে আসছে। চলুন তবে দেখে নেয়া যাক বাঙ্গির সৌন্দর্য ।

ত্বকে বয়সের ছাপ প্রতিরোধ করে
বাঙ্গি ত্বকে বয়সের ছাপ প্রতিরোধ করতে সাহায্য করে। ত্বক কুচকে যাওয়া এবং ফ্রি র্যা ডিক্যাল থেকে রক্ষা করতে বাঙ্গির তুলনা নেই। এটি ত্বকের নষ্ট হয়ে যাওয়া কোষ ঠিক করতে সাহায্য করে। বাঙ্গির প্রোটিন কম্পাউন্ড ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে ত্বককে করে তোলে সুন্দর।
বাঙ্গি থেঁতো করে নিয়ে মধুর সাথে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। নিয়মিত ব্যবহারে পাবেন উজ্জ্বল সুন্দর ত্বক।

ত্বকের ব্রণ, একজিমা সমস্যা দূর করে
ত্বকের ব্রনের সমস্যা কিংবা একজিমা সমসসায় যারা ভুগে থাকেন তাদের জন্য বাঙ্গি অনেক বেশি উপকারী। প্রতিদিন ১ গ্লাস বাঙ্গির শরবত ত্বককে ভেতর থেকে সাস্থ্যবান করে তুলতে সাহায্য করে। এতে করে ত্বকের ব্রনের সমস্যা এবং অন্যান্য সমস্যা দূর হয়।
বাঙ্গি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটি পাতলা কাপড়ে ছেঁকে রসটুকু বের করে নিন। এই রস আপনি লোশনের মতো ব্যবহার করতে পারেন। এতে করে ব্রণ এবং একজিমার সমস্যা থেকে রক্ষা পাবেন।

চুল পড়া রোধ করে
ভিটামিন বি এর একটি গুরুত্বপূর্ণ উপাদান ‘ইন্সনিটোল’ যা আমাদের নতুন করে চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া প্রতিরোধ করে। এই উপাদানটি বাঙ্গিতে প্রচুর পরিমাণে রয়েছে। নিয়মিত বাঙ্গি খেলে চুল হয় স্বাস্থ্যউজ্জ্বল ও সুন্দর।
বাঙ্গি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন। এরপর এটি শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনারের মতো ব্যবহার করুন। এতে চুলের নানা সমস্যা থেকে রেহাই পাবেন।

আদার ৫টি সৌন্দর্য উপকারিতা

আদা আমাদের অতি পরিচিত একটি মশলার নাম। আদাকে মশলাই বলা চলে। আদা আমরা খাবারের স্বাদ বাড়ানোর জন্যই বিশেষভাবে ব্যবহার করে থাকি। আদা কুচি বা আদা বাটা খাবারের স্বাদ বাড়ায়। আদা খাবারে স্বাদ বাড়ানোর পাশাপাশি আমাদের দেহের সুস্থতার জন্য বিশেষভাবে উপযোগী। আদা পেটের যে কোনও সমস্যা, সর্দি কাশি নিরাময়ে বেশ সহায়তা করে। কিন্তু আপনি জানেন কি, এতো সব কিছুর পাশাপাশি আদার রয়েছে বেশ কিছু সৌন্দর্য উপকারিতা? অনেকেই এই ব্যাপারটি সম্পর্কে অবগত নন। চলুন তবে দেখে নেয়া যাক চেনা আদার অচেনা কিছু সৌন্দর্য উপকারিতা।

বয়সের ছাপ প্রতিরোধে আদা

আদার মধ্যে অ্যান্টিএইজিং উপাদান রয়েছে যা ত্বকে বয়সের ছাপ ফেলতে বাধা প্রদান করে। এছারা আদার অ্যান্টিঅক্সিডেন্ট দেহের টক্সিন দূর করে এবং দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি করার মাধ্যমে ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে ও ত্বকের সতেজ ভাব ধরে রাখে। তাই প্রতিদিন সামান্য আদা কাচা চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। চেহারায় বহুকাল বলিরেখা পড়বে না।

ত্বকের পোড়া অংশ নিরাময়ে আদা
মাঝে মধ্যেই কাজ করতে গিয়ে যে কেউ পুড়িয়ে ফেলতে পারেন হাত বা পায়ের বা দেহের যে কোনো অংশের ত্বক। ত্বকের এই পুড়ে যাওয়া নিরাময় করতে আদা বেশ সহায়ক। তাজা আদার রস পোড়া অংশে দিয়ে রাখুন। দেখবেন দ্রুত সেরে উঠবে। এছাড়া ত্বকের পোড়া অংশের দাগও দ্রুত চলে যাবে।

উজ্জ্বল ত্বকের জন্য আদা

প্রতিদিন খানিকটা আদা কেটে নিয়ে ত্বকে ভালো করে ঘষুন। সারাদিন শেসে বাসায় ফিরে খানিকটা আদা কেটে হাত, গলা ও মুখে ঘষুন। দেখবেন ত্বকের উপরিভাগের উজ্জ্বলতা অনেক বেশি বৃদ্ধি পাবে। এতে করে ত্বকের দাগও চলে যাবে।

চুল পড়া প্রতিরোধ ও নতুন চুল জন্মাতে আদা
আদার অ্যান্টি অক্সিডেন্ট চুলের গোড়া মজবুত করে তোলে। গোসলের ২৫-৩০ মিনিট আগে তাজা আদার রস পুরো চুলে তেলের মতো করে লাগিয়ে নিন। মাথার ত্বকে চুলের গোড়ার দিকে লাগাবেন। সপ্তাহে ২/৩ বার ব্যবহারে চুল পড়া ৭৫% পর্যন্ত কমে যাবে। আদার রস মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, এতে নতুন করে চুল জন্মায় ও চুল হয় স্বাস্থ্যউজ্জ্বল।

চুলের আগা ফাটা ও রুক্ষতা দূর করতে আদা
আদার তেল শ্যাম্পুর সাথে মিশিয়ে নিয়ে তা দিয়ে চুল ধুলে চুলের আগা ফাটা এবং রুক্ষতা একেবারে দূর হয়ে যায়। এটি চুলের প্রাকৃতিক ময়েসচারাইজারের মতো কাজ করে। আদার তেল মার্কেটে না পেলে ঘরেই বানিয়ে নিতে পারেন খুব সহজে। ১ কাপ অলিভ অয়েলে বড় একটি আদার খণ্ড কুঁচি করে দিয়ে তেল গরম করুন। ফুটতে দেবেন না তেল। গরম হলে নামিয়ে নিন। এভাবে ৪/৫ বার করে তেল ঠাণ্ডা করে আদা তেল থেকে ছেঁকে নিয়ে তৈরি করে ফেলুন আদার তেল।

কেন পোশাকের রঙয়ের কথা মাথায় রাখবেন

ফ্যাশনে বা স্টাইলে রঙ অনেক জরুরি বিষয়। তাই আমাদের হাল ফ্যাশনে কি ধরণের পোশাক পরছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল পোশাকের রঙ। একজন ব্যক্তি ফ্যাশনের ক্ষেত্রে কতটা সচেতন তা কিন্তু তার পোশাকের রঙের উপরেই নির্ভর করে। আপনার ব্যক্তিত্ব বহন করে আপনার পোশাকের রঙ। তাই জেনে নিন কোন অনুষ্ঠানে কি রঙের জামা আপনাকে বেশি মানাবে।

কেন পোশাকের রঙয়ের কথা মাথায় রাখবেন

১. ফ্যামিলি পার্টিতে একটু তুলনামূলক উজ্জ্বল রঙের পোশাকই আপনাকে বেশি ভাল মানাবে। গ্রীষ্ম কালে রাতে অনুষ্ঠান থাকলে হালকা রঙের পোশাক আপনারে বেশি ভাল মানাবে। এক্ষেত্রে হালকা মেরুণ, গাঢ় আকাশী, ম্যাজেন্ডা, সিলভার, বটল গ্রিন, ডিপ পিঙ্ক রঙের পোশাক এক্ষেত্রে পরতে পারেন।

২. বাইরে বেড়াতে গেলে সাধারণত সেখানে অবশ্যই বেশ কিছুদিন কাটাবেন। তাই এক্ষেত্রে একেবারে হালকা রঙের পোষাকই সবচেয়ে উপযোগী। এছাড়াও বাইরে ঘুরতে বেড়িয়ে যদি হালকা রঙের পোশাক পরেন তবে এতে আপনাকে অনেক সতেজ ও প্রাণবন্ত বলে মনে হবে।

৩. অফিস যাওয়া মানেই যাতায়ের ঝক্কি। তাই এক্ষেত্রেও হালকা রঙের পোশাকই ভাল। কারণ গরম আবহাওয়া আপনাকে বিধ্বস্ত করে তুলতে পারে৷ সেক্ষেত্রে সাদা, আকাশী, ঘিরে, হালকা গোলাপী, ইত্যাদি রঙকে বেশি প্রাধান্য দিন৷ অফিসে ফরমাল পোশাক পরতে হলেও সেক্ষেত্রেও এই রংগুলো হতে পারে আইডিয়াল।

৪. কলেজ ক্যামপাস মানেই ছাত্র ছাত্রীদের ফরমাল পোশাক পরতে হয়। অধিকাংশ ক্ষেত্রেই ক্যাম্পাসে সময় থাকে সকাল থেকে দুপুর পর্যন্ত। তাই হালকা রঙের পোশাক পরলে এক্ষত্রে আপনাকে যেমন মানাবে তেমনই আপনি আরামও বোধ করবেন। এক্ষেত্রে হালকা সবুজ,সাদা, ছাই, গোলাপী, ঘিরে রঙের পোশাক পড়তে পারেন৷ হালকা রঙের পোশাক পরলে গরম আবহাওয়া হলেও আপনার গরমে অস্বস্তি কম অনুভব হবে।

৫. তরুণ প্রজন্মের কাছে আড্ডা মারা মানেই একটি উৎসবের মত।  কিন্তু আড্ডা মূলত সন্ধ্যাবেলাতেই জমে। তাই সেক্ষেত্রে একটু উজ্জ্বল রঙের পোশাক পরা যেতেই পারে। তবে সাদা বা ক্রিম রঙও হতে পারে আইডিয়াল। এছাড়াও তুতে, হলুদ, হালকা সবুজ, বাদামী রঙের পোশাক বেশ ভাল মানায়।

অন্যান্য টিপস:

১. গায়ের রং, উচ্চতা ও ওজনের সঙ্গে মানানসই পোশাক পরুন।

২. অনেকের থাই মোটা হতে পারে সেক্ষেত্রে টাইট সেলোয়ার না পরে পাতিয়ালা ব্যবহার করতে পারেন৷ লেগিংস এড়িয়ে চলতে পারেন।

৩. যাদের হাত মোটা তারা হাতা লং বা থ্রি কোয়ার্টার স্লিভ জামা পড়ুন। স্লিভ লেস বা ছোট হাতা একেবারেই পরবেন না।

৪. আপনার শরীরের গড়ন মোটা হলে শাড়িতে কুঁচি কম দিয়ে আঁচল বড় রাখুন। চেহারা স্লিম হলে শাড়িতে সরু করে অনেকগুলো কুঁচি দিয়ে পরুন।

৫. যারা মোটা তারা ব্লাউজের ক্ষেত্রে ছোট প্রিন্ট বা স্ট্রেট চেক কাটের থ্রি-কোয়ার্টার ব্লাউজ পরুন।

৬. যাদের কাঁধ চওড়া তারা ব্লাউজ বা চুড়িদারে ভি শেপের গলা দিতে পারেন। এতে আপনাকে বেশি মোটা বলে মনে হবে না।

ক্যান্সারের ঝুঁকি বাড়ায় নেইলপলিশের ‘টক্সিক ট্রিও’

নেইলপলিশ না দিলে যেন স্টাইলটাই সম্পূর্ণ হয় না। তাই আমরা অনেকেই বাসা থেকে বের হওয়ার আগে দেখে নেই নখের এই রংগুলো ঠিকঠাক আছে কিনা! পোশাকের সাথে মিলিয়ে নেইলপলিশ কিনি। অনেকে আবার পাঁচ নখে পাঁচ রং দেন!
নেইলপলিশের ব্র্যান্ড, রঙের পছন্দ, নেইল আর্ট সব যেন আমাদের উৎসবের অংগ, সাজের অনুসংগ। এমনকি ব্যাক্তিত্বের প্রকাশ। কিন্তু নেইলপলিশ কি স্বাস্থ্যের জন্য ভাল? নখে দিনের পর দিন যে ক্যামিক্যাল আমরা ব্যবহার করে চলেছি তা কি আমাদের ত্বকের ক্ষতি করছে কোন কারণে? আর আমরা তো শুধু ওই রং টুকুই দেই না। নেইলপলিশ দিলে হাত-পা যাতে সুন্দর লাগে সেজন্য আগে থেকেই মেনিকিওর পেডিকিওর করি। এজন্য যা যা ব্যবহার করি সেগুলি কি ত্বকের জন্য ক্ষতিকর?

ক্যান্সারের ঝুঁকি বাড়ায় নেইলপলিশের ‘টক্সিক ট্রিও’

বিজ্ঞানীরা বলছেন, হাত-পায়ের যত্নে ব্যবহার করা বিউটি প্রডাক্টগুলো ত্বকের জন্য ভাল নয় মোটেও। এগুলোতে থাকা টক্সিক রাসায়নিকগুলো সিরিয়াস স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। ক্যালিফোর্নিয়ার ক্যান্সার প্রিভেনশন ইন্সটিটিউট এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ডা. থিউ কচ বলেন এই ক্যামিকেলগুলো নারীর উর্বরতার সমস্যা থেকে শুরু করে ক্যান্সারের কারণও হতে পারে!
নেইল কেয়ার পণ্যগুলো ক্ষারীয় এবং বিভিন্নরকম ক্ষতিকর উপাদানে সমৃদ্ধ থাকে। এগুলো কোনটাই আমাদের ত্বকের সাথে মানিয়ে নিতে পারে না। এর অপকারিতাগুলো আমরা সাথে সাথেই দেখতে পাই না। কিন্তু দীর্ঘমেয়াদে এগুলো বয়ে আনতে পারে জীবনের ঝুঁকি।
গবেষণায় দেখা গেছে, নেইলপলিশে থাকে টলুইন , ফর্মালডিহাইড এবং dibutyl phthalate। এগুলো সবই টক্সিক রাসায়নিক পদার্থ যা আমাদের ত্বকের সংপর্শে আসা উচিৎ নয়।
টলুইন হল এক প্রকারের সলভেন্ট যা নখের উপর একপ্রকার আবরণ তৈরি করে এবং নেইলপলিশের রং ঠিক রাখে। আপনি জানলে অবাক হবেন যে, গবেষণায় দেখা গেছে, এই রাসায়নিক আপনার কেন্দ্রীয় নার্ভাস সিস্টেমে ক্ষতিকর প্রভাব ফেলে এবং গর্ভধারণে ঝুঁকির সৃষ্টি করে।
এই সলভেন্ট আসলে পেট্রলকে ঠিক রাখতে ব্যবহার করা হয়। ফর্মালডেহাইড ব্যবহার করা হয় নখ শক্ত করার জন্য এবং অন্যান্য নখের যত্নে। অথচ এটি একটি কারসিনোজেন। যার ডাক নাম বলা যায় ‘টক্সিক’, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
রাসায়নিক টলুইন, ফর্মালডিহাইড এবং ডিবুটিল ফটালেট যে কোন নেইল কেয়ার পণ্যে থাকবেই। এই ৩ টক্সিক ট্রিও এর সাথে আরও অনেক রাসায়নিক নিত্য যোগ হচ্ছে।
সবচেয়ে ক্ষতির সম্মুখীন হন যারা বিউটি পার্লারগুলোতে এই রাসায়নিকগুলো নিয়ে কাজ করেন। কারণ তাদেরকে ক্রমাগত এগুলো হাতে নিতে হয়। অসংখ্য মানুষকে তারা রোজ নেইল কেয়ার সেবা প্রদাণ করেন। এইসন রাসায়নিকের প্রভাবে ধীরে ধীরে অসুস্থ হতে থাকেন তারা। তাদের ত্বকের ক্ষতি হয়, চোখে সমস্যা হয় এবং বিভিন্ন এলার্জিজনিত সমস্যা হয়।
ডা. কচ এর গবেষণা অনুযায়ী এই রাসায়নিকগুলো মনোযোগের সমস্যা, স্মৃতি শক্তি হ্রাস করা সহ অন্যান্য নিউরোলজিকাল সমস্যার জন্যও দায়ী।

নিজেকে সুন্দর হিসেবে তুলে ধরতে চাই আমরা সবাই। মানুষ মাত্রই নিজেকে আরও সুচারু রূপে তুলে ধরতে চায়, প্রশংসা পেতে চায়। কিন্তু নিজের স্বাস্থ্যের চেয়ে জরুরী নয় কিছুই। যতই ভাল ব্রান্ডের পণ্য হোক না কেন নেইলপলিশে টক্সিক ট্রিও থাকবেই। তাই সবসময় নেইলপলিশ ব্যবহার বন্ধ করুন। ব্যবহার করুন, কিন্তু কোন বিশেষ অকেশনে। আর নিজের হাত-পায়ের যত্নে আর পার্লারের ভরসা নয়। ভেষজ উপায় গ্রহণ করুন ঘরেই।

চুলের সমস্যা দূর করতে টক দইয়ের হেয়ার প্যাক

চুলের যত্নে নানা রকম হেয়ার প্যাক ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে মেহেদি প্যাক অন্যতম। এটি চুল পড়া রোধ করে প্রাকৃতিকভাবে চুল কালার করে থাকে। আরও একটি উপাদান আছে যা চুল নরম-কোমল করে, খুশকি রোধ করে চুলকে মজবুত করে তোলে। তা হল টক দই। অনেকেই জানেন চুলের খুশকি দূর করার জন্য টক দই বেশ কার্যকর। শুধু খুশকি দূর করা নয় চুলের আরও অনেক সমস্যা সমাধান করে দিতে পারে টক দই-এর হেয়ার প্যাক।

চুলের সমস্যা দূর করতে টক দইয়ের হেয়ার প্যাক

১। চুল নরম কোমল করতে

টক দই, নারকেল তেল এবং অ্যালোভেরা জেল ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি চুলে ব্যবহার করুন। ১৫ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন।  প্রাণহীন, নির্জীব, রুক্ষ চুলকে নরম, কোমল, এবং ময়োশ্চারাইজ করে তুলবে এই প্যাকটি। নিয়মিত ব্যবহারে এই প্যাকটি চুলের রুক্ষতা দ্রুত দূর করে দেবে।

২। চুল পড়া রোধ

১/৪ কাপ মেথি গুঁড়োর তার সাথে ১ কাপ টক দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। মাথার তালুসহ সম্পূর্ণ চুলে এই প্যাকটি ব্যবহার করুন। ২ ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। এটি সপ্তাহে এক বার ব্যবহার করুন।  এই প্যাকটি চুল পড়া রোধ করতে সাহায্য করে।

৩। রুক্ষতা দূর করতে

টকদই, বাদাম তেল এবং একটি ডিম ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি চুলের গোড়া থেকে সম্পূর্ণ চুলে ভাল করে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর চুল শ্যাম্পু করে ফেলুন। ডিমের পুষ্টি এবং তেলে চুলের রুক্ষতা দূর করে দিয়ে চুল স্লিকি করে তোলে।

৪। খুশকি দূর করতে

মাথার তালুর রুক্ষতা, খুশকি দূর করতে এই প্যাকটি বেশ কার্যকর। তিন টেবিল চামচ অলিভ অয়েল টক দইয়ের সাথে ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এটি মাথার তালুতে ১০ মিনিট চক্রাকারে ম্যাসাজ করে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে দুই বার ব্যবহার করুন।

কিভাবে ঘরোয়া ৩টি উপায়ে ত্বকের দাগ দূর করবেন

ত্বকের রঙ যেমনই হোক না কেন ত্বক যদি পরিষ্কার থাকে তাহলেই আসল সৌন্দর্য ফুটে উঠে। রঙ ফর্সাকারী কেমিক্যাল যুক্ত ক্রিম, ফেসওয়াশ, মাস্ক ব্যবহার করে যদি শুধু ত্বকের রঙ ফর্সা করতে গিয়ে ত্বকে ব্রণের দাগ বা ছোপ ছোপ দাগ করে ফেলেন তাহলে কি তা দেখতে ভালো দেখাবে? মোটেই নয়। তাই রঙ ফর্সাকারী নয় বরং ত্বকের দাগ দূর করার দিকে নজর দিন।

আজকে জেনে নিন ব্রণের দাগ, রোদে পোড়া দাগ বা অন্যান্য সমস্যায় ত্বকে দাগ পড়ার যন্ত্রণা থেকে মুক্ত থাকার ঘরোয়া গোপন ৩ টি কৌশল।

১) টমেটো ও বেসনের মাস্ক
বেসন ত্বকের দাগ দূর করতে অনেক আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এবং পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ত্বকের নানা ধরণের দাগ দূর করতে এর জুড়ি নেই।

 – ২ টেবিল চামচ বেসনের সাথে প্রয়োজন মতো টমেটো রস মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।
– এরপর এই পেস্টটি মুখ, ঘাড় ও গলায় ভালো করে লাগিয়ে নিন।

– ১৫ মিনিট পর পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

– সপ্তাহে ২ বার ব্যবহার করবেন এই মাস্কটি।

২) শসা ও লেবুর রসের মাস্ক
লেবুর রসের ব্লিচিং এজেন্ট ত্বকের দাগ ফিকে হয়ে আসতে সহায়তা করে এবং শসা প্রাকৃতিক ময়েসচারাইজার হিসেবে ত্বকের যত্ন নেয়।

– ৩ টেবিল চামচ শসা ও ৩ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মিশ্রন তৈরি করে নিন।

– এই মিশ্রণটি মুখ, ঘাড় ও গলায় লাগিয়ে রাখুন ১৫ মিনিট।

– এরপর সাধারণ পানি দিয়ে ধুয়ে নিন। এই মাস্কটি প্রতিদিনই ব্যবহার করতে পারবেন।

৩) দুধ, মধু ও লেবুর রসের মাস্ক
প্রাচীনকাল থেকেই দুধ ও মধু রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে। পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন উপাদান বলে এর কদর রয়েছে বেশ।

– ১ টেবিল চামচ দুধ, ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন ভালো করে।

– এরপর মুখ, ঘাড় ও গলায় লাগিয়ে রাখুন মাত্র ১০ মিনিট।

– পানি দিয়ে ধুয়ে নিন ভালো করে এবং তোয়ালে আলতো চেপে মুখ শুকিয়ে ফেলুন।

– সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করলে ভালো ফল পাবেন।

নিখুঁত সুন্দর ত্বকের জন্য জাদুকরী ফর্মুলা

সুন্দর ত্বকের জন্য এটা-সেটা মুখে কত কিছুই তো মাখেন আপনি। কিন্তু জানেন কি, এইসব রাসায়নিক দ্রব্য আপনার ত্বকের কি ভয়াবহ ক্ষতি সাধন করে? এইসব পণ্য মেখে ত্বক তো সুন্দর হয়ই না, উল্টো টাকা খরচের পাশাপাশি উল্টো বুড়িয়ে যেতে থাকেন আপনি। কী করবেন? জেনে নিন খুব অল্প চেষ্টায় নিখুঁত সুন্দর ত্বক পাবার একটি জাদুকরী ফর্মুলা।

শিখে নিন মাত্র ৩টি উপাদান মিশিয়ে একটি দারুণ ক্রিম তৈরি করার উপায়। এই দারুণ ফর্মুলা আপনার ত্বককে রাখবে সুন্দর ও টানটান, শুষ্কতা দূর করবে, তেলতেলে হতে দেবে না এবং আপনার সুন্দর চেহারায় একদম পড়তে দেবে না বয়সের ছাপ ।

নিখুঁত সুন্দর ত্বকের জন্য জাদুকরী ফর্মুলা-

ক্রিম তৈরি করতে যা যা লাগবে
  • একদম বিশুদ্ধ নারিকেল তেল ১/২ কাপ (ঘরে তৈরি হলে ভালো)
  • ১ টেবিল চামচ তরল ভিটামিন ই (ক্যাপসুল কিনে ভেতরের তরল বের করে নেবেন)
  • কয়েক ফোঁটা ল্যাভেনডার এসেনশিয়াল অয়েল ( বিদেশী কসমেটিক্সের দোকানে পাবেন। বা দোকানে বললে তাঁরা এনে দেবে। এসেনশিয়াল অয়েলের দাম একটু বেশী মনে হলেও এক বোতল দিয় অনেক বার ক্রিম তৈরি করতে পারবেন। তাই খরচ একদম বেশী হবে না)।
তৈরি ও ব্যবহার প্রণালি
এই সমস্ত উপাদান একত্রে মিশিয়ে নিন। তারপর কাজের কৌটায় ভরে ফ্রিজে রেখে দিন। সূর্যের আলো লাগতে দেবেন না।

একবার তৈরি করলে অনেকদিন ব্যবহার করতে পারবেন।
সকালে ও সন্ধ্যায় মুখে ম্যাসাজ করে এই ক্রিম লাগান। একদমই অল্প পরিমাণ নেবেন, ভালো জিনিস কখনোই বেশী ব্যবহারের প্রয়োজন হয় না।

কয়েকদিন নিয়মিত ব্যবহার করলেই দেখবেন যে আপনার এতদিন ব্যবহার করা ময়েসচারাইজার থেকে অনেক ভালো ফল পাচ্ছেন।

যেভাবে কাজ করে এই ক্রিম
  • শুষ্ক ত্বককে যেমন কোমল করে তুলবে এই ক্রিম, তেমনই তেলতেলে ত্বককে আরও তেলতেলে না করেই কোমল করে তুলবে।
  • নারিকেল তেল প্রাকৃতিক সানস্ক্রিন হিসাবে কাজ করে, তাই আপনি থাকবে সূর্যের অত্যাচার মুক্ত।
  • ভিটামিন ই ত্বককে টানটান রাখতে ও ত্বকের যৌবন ধরে রাখতে খুবই কার্যকর।
  • এছাড়াও ভিটামিন ই ও ল্যাভেন্ডার ক্ষতিগ্রস্থ ত্বককে সারিয়ে তোলে।
  • নারিকেল তেলের আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণাবলী, যা ত্বকের হরেক রকম সমস্যা দূরে রাখে।
  • শরীরের অন্যান্য স্থানের ত্বকেও লাগাতে পারেন এই ক্রিম। স্ট্রেচ মার্ক দূর করতেও দারুণ কার্যকর।

তাৎক্ষণিকভাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কার্যকরী ফেসপ্যাক

রাতে ঘুম ভালো না হলে কিংবা আগের দিনটি ভালো না কাটলে পরিমিত ঘুম হলেও ত্বক অনেকটা মলিন দেখায়। সকালে ঘুম থেকে উঠে যদি মলিন কালচে ত্বক নজরে পড়ে তাহলে মনটাই খারাপ হয় যায়। দিনের শুরুটাই নষ্ট। আর যদি সেই দিন স্পেশাল কিছু থাকে তাহলে তো কথাই নেই, দিনটাই মাটি। অনেকেই ভাবেন তাৎক্ষণিকভাবে তো আর ত্বক উজ্জ্বল করা যাবে না এবং ত্বকের কালচে ভাবও দূর করা যাবে না, তাহলে কি করা যায়। চিন্তা করবেন না, তাৎক্ষণিক ভাবেই ত্বকের উজ্জলতা ফিরে পাওয়ার রয়েছে দারুণ কার্যকরী কৌশল। আজকে চলুন শিখে নেয়া যাক কৌশলটি।

তাৎক্ষণিকভাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কার্যকরী ফেসপ্যাক-

যা যা লাগবে:
>৩ টেবিল চামচ চাল
>৩ টেবিল চামচ তিলবীজ
>১ কাপ পানি

পদ্ধতি:

প্রথমে চাল ধুয়ে পানি ঝড়িয়ে নিন এরপর তিল ও পানি একসাথে মিশিয়ে ১ কাপ পানিতে ভিজিয়ে রাখুন সারারাত।
>সকালে পানি ঝড়িয়ে হামান দিস্তায় পিষে অথবা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে মিশ্রণ তৈরি করুন। একেবারে মিহি করে ফেলবেন না, আবার অনেক বড় দানাও রাখবেন না এভাবে পিষে নিন।
>এই মিশ্রণটি সকালে স্ক্রাবের মতো করে পুরো ত্বকে লাগিয়ে নিন এবং ২ মিনিট রেখে দিন।
>২ মিনিট পর আলতো করে ঘষে নিন এবং ঠাণ্ডা পানিতে ভালো করে ধুয়ে ফেলুন।
>আপনি চাইলে এই স্ক্রাবটি দিয়ে পুরো দেহ স্ক্রাব করে নিতে পারেন দেহের ত্বকের তাৎক্ষণিক উজ্জলতার জন্য।
>একটি এয়ার টাইট কনটেইনারে ভরে ৭ দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এই স্ক্রাবটি। তবে ভালো ফলাফলের জন্য দুদিন পর পর নতুন করে মিশ্রণ বানিয়ে নিন।

কার্যকারণ:
অনেকে ভাবতে পারেন এই প্যাকটি ব্যবহারের ফলে ঠিক কি কারণে ত্বকে তাৎক্ষণিকভাবে উজ্জ্বলতা আসবে। তাহলে জেনে নিন এর কার্যকারণ-
>চালের দানা ত্বকে স্ক্রাবের মতো ব্যবহৃত হয়, যার ফলে ত্বকের উপরের মরা চামড়া খুব ভালো করে দূর হয়ে যায়। সেই সাথে ত্বকের উপরিভাগে জমে থাকা ময়লা দূর করে ত্বকের আসল দীপ্তি ফিরিয়ে আনতে সহায়তা করে।
>তিলবীজ ত্বকের জন্য অনেক কাজকরি একটি উপাদান। তিলের তেল অনেক আগে থেকেই রূপচর্চার কাজে ব্যবহার হয়ে আসছে। এই মিশ্রণের পিষে নেয়া তিল ত্বককে নারিশ ও ময়েসচারাইজ করে, যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে তাৎক্ষণিকভাবেই।

 658 

Monday, 22 August 2016

গ্রীষ্মকালে ত্বক ও চুলের যত্ন

প্রচণ্ড গরমের পাশাপাশি গ্রীষ্মকাল আর কী কী নিয়ে আসে বলুনতো? এ প্রশ্নের উত্তরে আপনি হয়তো বেশ আনন্দের সাথেই বলবেন- কেন! নানারকম মুখরোচক ফল! ঠিক তাই। কিন্তু আর? আর আনে ত্বকের একরাশ সমস্যা- রোদে পোড়া ভাব, অনুজ্জ্বল ও নিষ্প্রাণ ত্বক এবং র‍্যাশ। কিন্তু জানেন কি? ত্বক পরিষ্কার করা, ত্বকের স্বাভাবিকত্ব ধরে রাখা ও ত্বকের সঠিক আর্দ্রতা বজায় রাখা থেকে শুরু করে স্বাস্থ্যকর খাবার গ্রহণের মাধ্যমে ত্বককে সুস্থ রাখা পর্যন্ত একটি নিয়মিত রুটিন যদি আপনি মেনে চলতে পারেন দৈনন্দিন জীবনে, তাহলেই প্রচণ্ড গরমের মধ্যেও সুস্থ ও সুন্দর ত্বক পাওয়া সম্ভব! কিভাবে গরমকালে গ্রিষ্মবান্ধব ত্বক ধরে রেখে সবাইকে তাক লাগিয়ে দেবেন, সে বিষয়ে বিশেষজ্ঞদেরও  রয়েছে নানা পরামর্শ। কায়া স্কিন ক্লিনিকের প্রধান ডা. সঙ্গীতা ভেলাস্কার আপনাদের জন্য নিয়ে এসেছেন এমনই কিছু সহজ, কিন্তু দারুণ কৌশল!

১. প্রাত্যাহিক কাজের তালিকায় নিয়মিত ত্বক পরিষ্কার করা এবং টোনিং ও ময়েশ্চারাইজিংয়ের নির্দিষ্ট কয়েকটি কাজ অবশ্যই রাখুন। কাজগুলো দিনে দু’বার করুন। ত্বকের সমস্যাবান্ধব সবচেয়ে বিরক্তিকর সময়টি হলো- গরমকাল। বিশেষ করে ব্রনের এক্ষেত্রে কোনো জুড়ি নেই। ব্রণমুক্ত ত্বকের জন্য স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ পরিষ্কারক ব্যবহার করুন, যা ত্বকে থাকা ব্রন কমায় এবং ভবিষ্যতেও ব্রনের প্রাদুর্ভাব ঠেকায়।

গ্রীষ্মকালে ত্বক ও চুলের যত্ন

২. ত্বকের মৃত কোষ তুলে ফেলুন। ত্বক নিষ্প্রাণ হয়ে যাওয়ার অন্যতম কারণ হলো- পুরোনো, শুষ্ক ও মৃত কোষ। এছাড়া বাইরের বিভিন্ন রাসায়নিক ত্বকের উপরিভাগ থেকে ভেতরে প্রবেশ করা রোধ করতে এবং নতুন সজীব কোষসমৃদ্ধ ত্বক পেতেও ত্বকে স্ক্রাব ব্যবহার করতে হবে। হাতের কনুই ও পায়ের হাঁটুতেও স্ক্রাব ব্যবহার করুন। এক্ষেত্রে লেবুর রস ও চিনি দিয়ে ত্বক পরিষ্কার করতে পারেন। সপ্তাহে অন্তত দু’বার কাজটি করুণ। পরিষ্কার ত্বকের সাথেই পাবেন উজ্জ্বল ত্বকও।

৩. গ্রীষ্মকালে চুলের আর্দ্রতা হারিয়ে যায়। এ সময় চুলে রাসায়নিক দ্রব্য ব্যবহার এবং কৃত্রিমভাবে চুল সাজানো এড়িয়ে চলুন যতোটা সম্ভব। এ সময় ঘেমে যাওয়া চুল বারবার পরিষ্কার করতে গিয়ে অতিরিক্ত শ্যাম্পুর ব্যবহার চুলকে অনুজ্বল করে ফেলে এবং চুলের আর্দ্রতাও কমে যায়। তাই মৃদু শ্যাম্পু ব্যবহার করুন এবং আর্দ্রতা ধরে রাখতে ঘন কন্ডিশনার ব্যবহার করুন। নারকেল তেল, রেঢ়ির তেল বা ক্যাস্টর অয়েল ও জলপাইয়ের তেলের মিশ্রণ নিয়মিত চুলে লাগালে চুল পাবে প্রয়োজনীয় পুষ্টিও, থাকবে ভেতর থেকে উজ্জ্বল।

৪. খাদ্যতালিকায় রাখুন স্বাস্থ্যকর খাবার। এতে ত্বক ও চুলের জন্য প্রয়োজনীয় পুষ্টিগুলো দেহের ভেতর থেকেই কাজ করবে এবং ত্বক ও চুল হয়ে উঠবে সুস্বাস্থ্যের অধিকারী। তাই যেকোনো ঋতুর মতো গরমেও সুস্থ ও স্বাস্থ্যবান ত্বক ও চুল পেতে চাইলে সারাদিন প্রচুর পানি পান করুন, দেহ ও মন ঠাণ্ডা রাখবে- এমন হালকা, কম মশলাযুক্ত ও স্বাস্থ্যকর খাবার খান। ত্বকের আর্দ্রতা বজায় রাখতে প্রচুর তাজা ফল ও সবুজ শাকসবজি খান। করলা, পালং শাক, শসা, তরমুজ, কমলা, চেরি, বরই, লিচু, আম, জাম- ত্বক ও চুল ভালো রাখার জন্য উৎকৃষ্ট।

৫. রোদ থেকে ত্বক ও চুল বাঁচিয়ে রাখুন। বাইরে যাওয়ার আগে এসপিএফ৩০ সানস্ক্রিন বা সানব্লক ব্যবহার করুন। আপনার ত্বকের সাথে খাপ খেয়ে যায়, এমন সানস্ক্রিন বেছে নিন। বাইরে যাওয়ার ২০ থেকে ৩০ মিনিট আগে তা ব্যবহার করুন প্রতিদিন। চুলার কাছে যাওয়ার আগেও একাজ করতে পারেন। ছাতা রাখুন সাথে এবং মাথায় স্কার্ফ ব্যবহার করতে পারেন।

৬.পায়ের আরামের প্রতি নজর দিন। গরমকালে খোলা স্যান্ডেল পড়লে পায়ের তালু ঘেমে ভিজে যায় না, শুষ্ক থাকে এবং পায়ের ত্বক ‘শ্বাসপ্রশ্বাসের’ সুযোগ পায়। যেহেতু দেহের বাকি অঙ্গপ্রত্যঙ্গের মতোই পায়ের ত্বকও রোদে পুড়ে যায়, তাই সেখানেও দিনের বেলা সানস্ক্রিন এবং সন্ধ্যায় হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

৭. সারাদিনে বারবার ঠাণ্ডা পানি দিয়ে হাতমুখ ধুয়ে নিলেও ত্বকে ঘাম ও ময়লা জমতে পারবে না। রক্ত চলাচলও থাকবে স্বাভাবিক। গরমে দেহের ভেতর ও বাইরে থেকেই সতেজতা ধরে রাখতে চাইলে বাজারের কৃত্রিম পণ্যের ওপর নির্ভরশীল না হয়ে বরং প্রকৃতির ওপর নির্ভর করুন। হাতে হাতেই পেয়ে যাবেন প্রতীক্ষিত ফল!

স্বাস্থ্যকর ওটমিল – ওটমিলের উপকারিতা

ব্রেকফাস্ট হিসেবে পাশ্চাত্যের দেশগুলোতে ওটমিল একটি পরিচিত নাম।স্বাস্থ্য সুরক্ষায় ওটমিলের অবদানের কারণে এটি আমাদের দেশে ও জনপ্রিয় হয়ে উঠছে । আসুন জেনে নেই এর কিছু স্বাস্থ্যকর দিক-

স্বাস্থ্যকর ওটমিল – ওটমিলের উপকারিতা

  • কোলেস্টেরল কমাতে সাহায্য করেঃ

ওটমিলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা শরীরের Low density lipoprotein (LDL)  (ক্ষতিকর কোলেস্টেরল নামে পরিচিত) এর পরিমাণ কমাতে সাহায্য করে। পাশাপাশি High density Lipoprotein (HDL) (উপকারী কোলেস্টেরল) এর পরিমাণ বৃদ্ধি করে। ফলে এটি উচ্চ রক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণে খুবই উপযোগী।

  • কোষ্টকাঠিণ্য দূর করতে সাহায্য করেঃ

ওটমিলের ফাইবার হজম শক্তি বৃদ্ধি করে,মলের পরিমাণ বৃদ্ধিতে সহায়তা করে এবং কোষ্টকাঠিন্য দূর করে।

  • ওজন কমাতে সাহায্য করেঃ

ওটমিল পাকস্থলী গিয়ে ফোলে। ক্ষুধা কমাতে সাহায্য করে। হজমে সহায়তা করে। শরীরে কোলেস্টেরল কমিয়ে ওজন কমাতে সাহায্য করে।

  • ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে ও ক্যান্সার প্রতিরোধেঃ

ওটমিল রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। সপ্তাহে ৫-৬ বার ওটমিল গ্রহণ টাইপ-২ ডায়াবেটিস ৩৯% নিয়ন্ত্রণ করে থাকে।

  • মহিলাদের স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতেঃ

ওটমিলের হোল গ্রেইন্স পোষ্ট-মেনোপজাল মহিলাদের স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

টিপস –

চুলায় ফুটানো গরম পানিতে পরিমাণ মতো ওটমিল নিয়ে ৫-১০ ফুটান। ঘন হয়ে এলে নামিয়ে নিন। স্বাদের জন্য এতে সামান্য লবণ যোগ করতে পারেন। চাইলে নানা রকম মশলা যোগ করে তৈরি করতে পারেন ওটসের খিচুড়ি। অথবা ওটমিলে ননি বিহীন দুধ ও তাজা ফল যোগ করেও খেতে পারেন।

ওটমিল পাবেন আগোরা বা মিনা বাজারের মত সুপারসপ গুলোতে।

আপনার প্রতিদিনের রুটিনে যোগ করুন ওটমিল। প্রিয়জনদের নিয়ে  সুস্থ থাকুন ।

মধু-পানি পানের স্বাস্থ্য উপকারিতা

আদিকাল থেকে ওষুধ হিসেবে মধু সুপরিচিত। ঠান্ডা কাশি সারানো থেকে শুরু করে কাঁটাছেড়া সারিয়ে তুলতে মধুর জুড়ি নেই। অনেকের অভ্যাস সকালে মধু পানি পান করা। এই একগ্লাস মধু পানি আপনার শরীর ও স্বাস্থ্যের ওপর ফেলবে চমৎকার প্রভাব। জানতে চান এর স্বাস্থ্য উপকারিতা? আসুন তাহলে জেনে নেওয়া যাক মধু পানি পানের স্বাস্থ্য উপকারিতাগুলো।

মধু-পানি পানের স্বাস্থ্য উপকারিতা-

মধু-পানি পানের স্বাস্থ্য উপকারিতা

১। ওজন হ্রাস করতে
ওজন কমাতে মধু পানি জাদুর মত কাজ করে।  প্রতিদিন সকালে এক গ্লাস কসুম গরম পানিতে এক চামচ মধু মিশিয়ে নিন। এবার এটি পান করুন। এর সাথে আপনি চাইলে লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এটি আপনার পেটের চর্বি কমাতে সাহায্য করবে।

২। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

প্রতিদিন এক গ্লাস মধু পানি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এর অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান শরীরকে সবল রাখে এবং যেকোন ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে দেহকে রক্ষা করে।

৩। অ্যালার্জি দূর করে

প্রতিদিন সকালে খালি পেটে মধু পানি পানে দেহের পোলেন অংশগুলো যেখানে অ্যালার্জি রয়েছে সেসকল স্থানে এক ধরণের প্রতিরক্ষা পর্দা সৃষ্টি করে যা অ্যালার্জির যন্ত্রণা দূর করে দেয়।

৪। হজমশক্তি বৃদ্ধি করে

মধুতে এনজাইম আছে যা খাবার হজম করতে সাহায্য করে। যদি আপনার হজমে সমস্যা থাকে তবে খাওয়ার পর এক গ্লাস কুসুম গরম মধু পানি পান করুন, দেখবেন হজমের সমস্যা দূর হয়ে গেছে।

৫। হৃদরোগের ঝুঁকি কমায়

দারুচিনি এবং মধুর মিশ্রণ হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। এটি রক্তে কোলেস্টে্রলের মাত্রা ১০% পর্যন্ত কমিয়ে দেয়। এক গ্লাস কুসুম গরম পানিতে এক টেবিল চামচ মধু এবং এক চামচ দারুচিনি গুঁড়ো মিশিয়ে প্রতিদিন পান করুন।

৬। কোষ্টকাঠিন্য প্রতিরোধে

শরীরে পানির অভাব দেখা দিলে কোষ্টকাঠিন্য দেখা দেয়। এক গ্লাস কুসুম গরম পানিতে মধু মিশিয়ে পান করুন। এটি সকালে খালি পেটে একবার এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার পান করুন। এটি আপনার কোষ্টকাঠিন্য সমস্যা দূর করতে সাহায্য করবে।

৭। এনার্জি বৃদ্ধিতে

দুর্বলতা অনুভব করছেন? তাহলে তাৎক্ষনিক এক গ্লাস মধু পানি পান করুন। শরীরে চিনির মাত্রা কমে গেলে দুর্বলতা অনুভব হয়। মধু পানি শরীরে পানির পরিমাণ বজায় রেখে শরীরের এনার্জি বৃদ্ধি করে।

কোন ত্বকে কেমন সানস্ক্রিন উপযোগী

শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো সময়েই সানস্ক্রিন ব্যবহার করা বন্ধ করা উচিৎ নয়। রোদের তীব্রতা আমাদের ত্বকের ওপর ছাপ ফেলে খুব বিরুপভাবে। তাই আমাদের উচিত ত্বকের ধরণ অনুযায়ী সানস্ক্রিন ব্যাবহার করা। আসুন আজ জেনে নেই কোন ধরনের ত্বকের জন্য কোন সানস্ক্রিন উপযোগী।

কোন ত্বকে কেমন সানস্ক্রিন উপযোগী-

কোন ত্বকে কেমন সানস্ক্রিন উপযোগী

তৈলাক্ত ত্বকের জন্য

তৈলাক্ত ত্বকের জন্য সাধারণ যে কোন সানস্ক্রিন ব্যবহার করা উচিৎ নয়। এতে ব্রণের উপদ্রব বাড়ে। তৈলাক্ত ত্বকের জন্য অবশ্যই পানির মাত্রা বেশি অর্থাৎ ওয়াটার বেইজড সানস্ক্রিন বাছাই করা উচিৎ। এতে করে রোদ এবং ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। সানস্ক্রিনের এসপিএফ অবশ্যই ৩০ মাত্রার অধিক ব্যবহার করবেন।

শুষ্ক এবং রুক্ষ ত্বকের জন্য
শুষ্ক এবং রুক্ষ ত্বকের জন্যও আলাদা ধরণের সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজন রয়েছে। রুক্ষ ত্বকে সাধারণ সানস্ক্রিন ব্যবহার করলে ত্বক আরও বেশি শুষ্ক এবং রুক্ষ হয়ে পরে। তাই রুক্ষ এবং শুষ্ক ত্বকের জন্য ময়েশ্চারাইজার সমৃদ্ধ সানস্ক্রিন বাছাই করতে হবে। একই সাথে এসপিএফ ৩০ মাত্রার অধিক সানস্ক্রিন ব্যবহার করুন।

সাধারণ ত্বকের জন্য

সাধারণ ত্বকের জন্য সানস্ক্রিন বাছাইয়ের ক্ষেত্রে খুব বেশি বাছাবাছি করার প্রয়োজন নেই। কারণ সাধারণ ত্বকের ৩০ থেকে ৫০ এসপিএফ মাত্রার সানস্ক্রিন ভালোভাবেই কাজ করে। সাধারণ ত্বকের জন্য শুধুমাত্র ভালো ওয়াটারপ্রুফ সানস্ক্রিন ব্যবহার করা উচিৎ। এতে করে ত্বক ঘেমে গেলেও সানস্ক্রিন ত্বকে থাকবে।

চুলের সমস্যা দূর করতে টক দইয়ের হেয়ার প্যাক

চুলের যত্নে নানা রকম হেয়ার প্যাক ব্যবহার করা হয়ে থাকে। এর মধ্যে মেহেদি প্যাক অন্যতম। এটি চুল পড়া রোধ করে প্রাকৃতিকভাবে চুল কালার করে থাকে। আরও একটি উপাদান আছে যা চুল নরম-কোমল করে, খুশকি রোধ করে চুলকে মজবুত করে তোলে। তা হল টক দই। অনেকেই জানেন চুলের খুশকি দূর করার জন্য টক দই বেশ কার্যকর। শুধু খুশকি দূর করা নয় চুলের আরও অনেক সমস্যা সমাধান করে দিতে পারে টক দই-এর হেয়ার প্যাক।

চুলের সমস্যা দূর করতে টক দইয়ের হেয়ার প্যাক-

চুলের সমস্যা দূর করতে টক দইয়ের হেয়ার প্যাক

১। চুল নরম কোমল করতে

টক দই, নারকেল তেল এবং অ্যালোভেরা জেল ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি চুলে ব্যবহার করুন। ১৫ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন।  প্রাণহীন, নির্জীব, রুক্ষ চুলকে নরম, কোমল, এবং ময়োশ্চারাইজ করে তুলবে এই প্যাকটি। নিয়মিত ব্যবহারে এই প্যাকটি চুলের রুক্ষতা দ্রুত দূর করে দেবে।

২। চুল পড়া রোধ

১/৪ কাপ মেথি গুঁড়োর তার সাথে ১ কাপ টক দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। মাথার তালুসহ সম্পূর্ণ চুলে এই প্যাকটি ব্যবহার করুন। ২ ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। এটি সপ্তাহে এক বার ব্যবহার করুন।  এই প্যাকটি চুল পড়া রোধ করতে সাহায্য করে।

৩। রুক্ষতা দূর করতে

টকদই, বাদাম তেল এবং একটি ডিম ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাকটি চুলের গোড়া থেকে সম্পূর্ণ চুলে ভাল করে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর চুল শ্যাম্পু করে ফেলুন। ডিমের পুষ্টি এবং তেলে চুলের রুক্ষতা দূর করে দিয়ে চুল স্লিকি করে তোলে।

৪। খুশকি দূর করতে

মাথার তালুর রুক্ষতা, খুশকি দূর করতে এই প্যাকটি বেশ কার্যকর। তিন টেবিল চামচ অলিভ অয়েল টক দইয়ের সাথে ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এটি মাথার তালুতে ১০ মিনিট চক্রাকারে ম্যাসাজ করে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। এই প্যাকটি সপ্তাহে দুই বার ব্যবহার করুন।

কিভাবে ঘরোয়া ৩টি উপায়ে ত্বকের দাগ দূর করবেন

ত্বকের রঙ যেমনই হোক না কেন ত্বক যদি পরিষ্কার থাকে তাহলেই আসল সৌন্দর্য ফুটে উঠে। রঙ ফর্সাকারী কেমিক্যাল যুক্ত ক্রিম, ফেসওয়াশ, মাস্ক ব্যবহার করে যদি শুধু ত্বকের রঙ ফর্সা করতে গিয়ে ত্বকে ব্রণের দাগ বা ছোপ ছোপ দাগ করে ফেলেন তাহলে কি তা দেখতে ভালো দেখাবে? মোটেই নয়। তাই রঙ ফর্সাকারী নয় বরং ত্বকের দাগ দূর করার দিকে নজর দিন।

আজকে জেনে নিন ব্রণের দাগ, রোদে পোড়া দাগ বা অন্যান্য সমস্যায় ত্বকে দাগ পড়ার যন্ত্রণা থেকে মুক্ত থাকার ঘরোয়া গোপন ৩ টি কৌশল।

ঘরোয়া ৩টি উপায়ে ত্বকের দাগ দূর করুন- 

কিভাবে ঘরোয়া ৩টি উপায়ে ত্বকের দাগ দূর করবেন 

কিভাবে ঘরোয়া ৩টি উপায়ে ত্বকের দাগ দূর করবেন

১) টমেটো ও বেসনের মাস্ক

বেসন ত্বকের দাগ দূর করতে অনেক আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এবং পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ত্বকের নানা ধরণের দাগ দূর করতে এর জুড়ি নেই।

 – ২ টেবিল চামচ বেসনের সাথে প্রয়োজন মতো টমেটো রস মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।
– এরপর এই পেস্টটি মুখ, ঘাড় ও গলায় ভালো করে লাগিয়ে নিন।

– ১৫ মিনিট পর পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

– সপ্তাহে ২ বার ব্যবহার করবেন এই মাস্কটি।

২) শসা ও লেবুর রসের মাস্ক

লেবুর রসের ব্লিচিং এজেন্ট ত্বকের দাগ ফিকে হয়ে আসতে সহায়তা করে এবং শসা প্রাকৃতিক ময়েসচারাইজার হিসেবে ত্বকের যত্ন নেয়।
– ৩ টেবিল চামচ শসা ও ৩ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মিশ্রন তৈরি করে নিন।
– এই মিশ্রণটি মুখ, ঘাড় ও গলায় লাগিয়ে রাখুন ১৫ মিনিট।
– এরপর সাধারণ পানি দিয়ে ধুয়ে নিন। এই মাস্কটি প্রতিদিনই ব্যবহার করতে পারবেন।

৩) দুধ, মধু ও লেবুর রসের মাস্ক
প্রাচীনকাল থেকেই দুধ ও মধু রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে। পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন উপাদান বলে এর কদর রয়েছে বেশ।

– ১ টেবিল চামচ দুধ, ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন ভালো করে।

– এরপর মুখ, ঘাড় ও গলায় লাগিয়ে রাখুন মাত্র ১০ মিনিট।

– পানি দিয়ে ধুয়ে নিন ভালো করে এবং তোয়ালে আলতো চেপে মুখ শুকিয়ে ফেলুন।

– সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করলে ভালো ফল পাবেন।

মাত্র ১ টি কাজে সকালে পান উজ্জ্বল ত্বক

সকালবেলা ঘুম থেকে উঠে মলিন ত্বক নিশ্চয়ই কেউ দেখতে চান না। বিশেষ করে যদি কোনো বিশেষ অনুষ্ঠান বা কাজ থাকে সেদিন কেউই ত্বকের সমস্যা এবং মুখ কালচে হয়ে থাকুক তা পছন্দ করেন না। কিন্তু অযত্ন অবহেলার দরুন ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। তাই যদি সকালে স্নিগ্ধ, কোমল ও উজ্জ্বল ত্বক পেতে চান তাহলে রাতেই আপনাকে একটু বাড়তি যত্ন নিতে হবে। তবে খুব বেশী কষ্ট করতে হবে না। রাতে খুব সহজ মাত্র একটি মাস্ক ব্যবহার করলেই সকালে পেতে পারেন উজ্জ্বল কোমল স্নিগ্ধ ত্বক যা আপনার সৌন্দর্য বাড়িয়ে দেবে বহুগুনে।

মাত্র ১ টি কাজে সকালে পান উজ্জ্বল ত্বক-

মাত্র ১ টি কাজে সকালে পান উজ্জ্বল ত্বক

যা যা লাগবে
১ চা চামচ টমেটোর রস
১ চা চামচ মধু
খুব অবাক লাগলেও মাত্র ২ টি উপকরণে তৈরি এই মাস্কটির কার্যক্ষমতা সত্যিই অবাক করবে আপনাকে।

পদ্ধতি ও ব্যবহারবিধি
– প্রথমে টমেটো কেটে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে চিপে ছেঁকে রস বের করে নিন। তবে অবশ্যই ব্লেন্ডার পরিষ্কার আছে কিনা তা ভালো করে নিশ্চিত করে নেবেন।

– এরপর এই টমেটোর রসের সাথে মধু ভালো করে মিশিয়ে নিন যেনো খুব মসৃণ মিশ্রণ তৈরি হয়।
– মুখ ভালো করে ফেসওয়াস দিয়ে পরিষ্কার করে স্ক্রাব করে ত্বক পরিষ্কার করে নিন।

– এরপর পরিষ্কার ত্বকে মাস্কটি সমানভাবে ব্রাশ বা হাতের আঙুল দিয়ে লাগিয়ে নিন।

– কিছুক্ষন ভালো করে ত্বকে ম্যাসাজ করুন মাস্কটি।

– এরপর এভাবেই ত্বকে লাগিয়ে রাখুন পুরো রাত। ঘুমানোর সময় বালিশের উপরে একটি তোয়ালে জড়িয়ে নিন নতুবা কভারে মাস্কটি লেগে যেতে পারে।

– সকালে উঠে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। ত্বকের উজ্জ্বলতা ও কোমলতা নিজেই টের পাবেন।

– এই মাস্কটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে পারেন।

কার্যকারণঃ

– টমেটো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বিশেষভাবে কার্যকরী একটি উপাদান। টমেটোর রস ত্বকের কালচে ভাব দূর করে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সহায়তা করে।

– মধু প্রাকৃতিক ময়েসচারাইজার হিসেবে কাজ করে। এতে করে ত্বক নরম ও কোমল হয়। এছাড়াও মধুর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের নানা সমস্যা দূর করতে বিশেষভাবে সহায়ক।

– মাস্কটি পুরো মুখে ম্যাসাজ করার ফলে ত্বকের নিচের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যা ত্বকের সুস্থতা নিশ্চিত করে এবং ত্বককে ভেতর থেকে দীপ্তিময় করে তুলতে সাহায্য করে।

নিখুঁত সুন্দর ত্বকের জন্য জাদুকরী ফর্মুলা

সুন্দর ত্বকের জন্য এটা-সেটা মুখে কত কিছুই তো মাখেন আপনি। কিন্তু জানেন কি, এইসব রাসায়নিক দ্রব্য আপনার ত্বকের কি ভয়াবহ ক্ষতি সাধন করে? এইসব পণ্য মেখে ত্বক তো সুন্দর হয়ই না, উল্টো টাকা খরচের পাশাপাশি উল্টো বুড়িয়ে যেতে থাকেন আপনি। কী করবেন? জেনে নিন খুব অল্প চেষ্টায় নিখুঁত সুন্দর ত্বক পাবার একটি জাদুকরী ফর্মুলা।

শিখে নিন মাত্র ৩টি উপাদান মিশিয়ে একটি দারুণ ক্রিম তৈরি করার উপায়। এই দারুণ ফর্মুলা আপনার ত্বককে রাখবে সুন্দর ও টানটান, শুষ্কতা দূর করবে, তেলতেলে হতে দেবে না এবং আপনার সুন্দর চেহারায় একদম পড়তে দেবে না বয়সের ছাপ ।

নিখুঁত সুন্দর ত্বকের জন্য জাদুকরী ফর্মুলা-

নিখুঁত সুন্দর ত্বকের জন্য জাদুকরী ফর্মুলা
ক্রিম তৈরি করতে যা যা লাগবে

  • একদম বিশুদ্ধ নারিকেল তেল ১/২ কাপ (ঘরে তৈরি হলে ভালো)
  • ১ টেবিল চামচ তরল ভিটামিন ই (ক্যাপসুল কিনে ভেতরের তরল বের করে নেবেন)
  • কয়েক ফোঁটা ল্যাভেনডার এসেনশিয়াল অয়েল ( বিদেশী কসমেটিক্সের দোকানে পাবেন। বা দোকানে বললে তাঁরা এনে দেবে। এসেনশিয়াল অয়েলের দাম একটু বেশী মনে হলেও এক বোতল দিয় অনেক বার ক্রিম তৈরি করতে পারবেন। তাই খরচ একদম বেশী হবে না)।

  • তৈরি ও ব্যবহার প্রণালি